শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

নেত্রকোণায় রোপনকৃত ধানের চারা নষ্ট করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোহেল মিয়া
  • আপডেটের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৪৮১ বার পড়া হয়েছে
 নেত্রকোণার আটপাড়া উপজেলা প্রেসক্লাবে সোমবার (২১ মার্চ) রোপনকৃত ধানের চারা নষ্ট করার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক মোঃপুতুল পাঠান।
তিনি লিখিত বক্তব্যে জানান যে, লুনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন লক্ষীপুর মৌজায় হাঁসকুড়ি বিলের চারপাশ পলি মাটি দ্বারা ভরাট হওয়ায় ভূমিহীন পরিবার হিসেবে দীর্ঘ প্রায় ৩০/৩৫ বৎসর যাবৎ খালের পাশ্ববর্তী স্থানে বোরো মৌসুমে ধান চাষ করে জীবিকা নির্বাহ করে থাকেন।
এলাকার কিছু মৎস্য ব্যবসায়ী ব্যক্তি হাঁসকুড়ি বিলে খনন কাজ করতে গিয়ে তাদের রোপনকৃত ধানের চারা বিনষ্ট করে। এতে প্রায় ১ হাজার মন ধান উৎপাদন হতো।  যার ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা। এতে খালের পাড়ের প্রায় বেশ কিছু পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।
তাছাড়া ইজারাদার মো: জৈতন মিয়া গং অসৎ উদ্দেশ্যে নীতিমালা বহির্ভূত ভাবে বিলের পানি শুকিয়ে মাছ আহরণ ও বিষ প্রয়োগ করে মাছের রেনু নষ্ট করেছেন। বিষ প্রয়োগে মৃত মাছ খেয়ে বিভিন্ন প্রজাতির পাখি মারা যাওয়ার অভিযোগ রয়েছে।
তিনি আরো জানান, ফসল উৎপাদনের জন্য তারা বিভিন্ন ব্যক্তি বা এনজিও কর্তৃক ঋণ গ্রহণ করেছেন। এই অবস্থায় তারা ঋণ পরিশোধ করতেও সম্পূর্ণ ব্যর্থ।  বর্তমানে ভূমিহীন পরিবার গুলো মানবেতর জীবন-যাপন করতেছে।
এ ধরণের ঘটনার সাথে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin