সোমবার, ১১ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

নেত্রকোণায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা 

একে এম এরশাদুল হক জনি,  
  • আপডেটের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় ছোটবাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রকোণা জেলা শাখা এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট  অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, মজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক আব্দুল মান্নান তালুকদার, জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিল্কি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঘল আজম খান জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা তাতীদলের সদস্য সচিব মীর ফারুক আহমেদ, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আলেয়া সিরাজ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন, সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী সহ অন্যান্যরা।
পরে শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin