সোমবার, ১১ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

নেত্রকোণায় সকল চালের বস্তার উপর জাত উৎপাদন ও মিলগেট মুল্যসহ মুদ্রিতকরণের কার্যক্রমের শুভ উদ্বোধন 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৩৬৯ বার পড়া হয়েছে
নেত্রকোণায় অটোমেটিক ও হাস্কিং রাইস মিল থেকে পাইকারী ও খুচরা পর্যায়ে সরবরাহকৃত চালের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং “উৎপাদন ও সরবরাহ” মুল্যসহ সকল প্রকার বস্তা অথবা প্যাকেটের উপর মুদ্রিতকরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৯ এপ্রিল) সকালে নেত্রকোণা সদর উপজেলার আমতালা ইউনিয়নের রামকৃষ্ণপুর  মেসার্স মজুমদার অটো রাইস মিলে নেত্রকোণা খাদ্য বিভাগ এ শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে।
নেত্রকোণা খাদ্য বিভাগের জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রাফিকুজ্জামান, অটোমেটিক ও হাস্কিং রাইস মিল এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাজী এইচ আর খান পাঠান সাখি, মেসার্স মজুমদার অটো রাইস মিলের সত্বাধিকারী সুজিত মজুমদারসহ অন্যান্যরা।
প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, সম্প্রতি চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে দেশের বিভিন্ন জেলায় চাল উৎপাদনকারী মিলগুলো পরিদর্শন করে নিশ্চিত হওয়া গেছে যে, এক শ্রেণির অসাধু ব্যাবসায়ী
একই জাতের ধান হতে বিভিন্ন নামে চাল উৎপাদন করে বিভিন্ন দামে বিক্রি করছে। চালের দাম অযৌক্তিক পর্যায়ে গেলে মিল  মালিক পাইকারি ও খুচরা বিক্রেতারা
একে অপরকে দোষারোপ করে। এতে ভোক্তাগণ ন্যায্যমুল্যে তাদের পছন্দ মতো চাল কিনতে অসুবিধার সম্মুখীন, প্রতারণা
এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রানের লক্ষ্যে চালের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে, ধানের নামেই যাতে বাজারজাত করা হয়, তা নিশ্চিত করার উদ্দেশ্যে এ সংক্রান্ত কার্যক্রম মনিটরিং এর সুবিধার্থে ধানের জাতের নাম, প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ঠিকানা, নিট ওজন, উৎপাদনের তারিখ ও মিল গেটের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে। এতে সাধারণ জনগণ প্রতারণা এবং অধিক মূল্য বৃদ্ধির হাত থেকে রক্ষা পাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin