সোমবার, ১১ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

নেত্রকোণায় সৌদি আরবে ফুড ডেলিভারি কোম্পানীতে লোক নিয়োগে জব ফেয়ার অনুষ্ঠিত 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৩৪০ বার পড়া হয়েছে
সৌদি আরবে ফুড ডেলিভারী কোম্পানীতে সরাসরি নিয়োগ নিয়ে জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নেত্রকোণার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে রিক্রুটিং এজেন্সি ঢাকাস্থ হাইফা কর্পোরেশনের সহযোগিতায় নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এ জব ফেয়ারের আয়োজন করে।
নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিনের সভাপতিত্বে জব ফেয়ারে মোটরসাইকেলে ফুড ডেলিভারি কোম্পানীতে সরাসরি নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন, হাইফা কর্পোরেশনের ম্যানেজিং পার্টনার নূর জাহান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
নেত্রকোণার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ লেহাজ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
হাইফা কর্পোরেশনের ম্যানেজিং পার্টনার নূর জাহান জানান, এই প্রথম ২লক্ষ ৮০ হাজার টাকা ব্যায়ে কোম্পানীর পক্ষ থেকে সৌদি আরবের মদিনা ও মক্কায় ফুড ডেলিভারি কর্মী হিসেবে ৫৪৩ জনকে নেয়া হচ্ছে। তাদেরকে অবশ্যই মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা ও গুগল মেপের মাধ্যমে ডেলিভারি প্রদানের অভিজ্ঞতা থাকতে হবে। সৌদি আরবে কোম্পানীর উদ্যোগে থাকার ব্যাবস্থা থাকলেও ও  খেতে হবে নিজ খরচে। প্রত্যেক কর্মীকে প্রতি মাসে ৪১০ টি ডেলিভারির জন্য বেতন হিসেবে দেয়া হবে ৫৭ হাজার ৬ শত, ৪৫০টির জন্য ৭৩ হাজার ৬ শত এবং ৫৫০ টি ডেলিভারির জন্য ১ লক্ষ ৫ হাজার ৬ শত টাকা প্রদান করা হবে। তিনি আগ্রহী প্রার্থীদেরকে অতিসত্বর ঢাকা নয়া পল্টনস্থ হাইফা কর্পোরেশন, যার (আর এল নং- ১৫৭৫) এর সাথে সরাসরি যোগাযোগ করার জন্য আহবান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin