সোমবার, ১১ মে ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

নেত্রকোণায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের এইচপিভি টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রণব রায় রাজু,
  • আপডেটের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৩৪৭ বার পড়া হয়েছে

 

“এক ডোজ এইচপিভি টিকা নিন- জরায়ুরমুখ ক্যান্সার রুখে দিন ” এই শ্লোগান কে সামনে রেখে নেত্রকোণা সদর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ২০ অক্টোবর রবিবার সকালে নেত্রকোণা সদর উপজেলা হল রুমে শতাধিক শিক্ষকদের মাঝে অনুষ্ঠিত হয়েছে এইচপিভি ক্যাম্পেইন- ২০২৩।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ( ইপিআই ) স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীনে প্রাথমিকভাবে দেশব্যাপী ৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী ও ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে , জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত , নিরাপদ ও কার্যকর।এইচপিভি টিকাদান ক্যাম্পেইন- ২০২৩ এ নেত্রকোণার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শতাধিক শিক্ষক – শিক্ষিকা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে এইচপিভি টিকা সম্পর্কে অবহিতকরণ আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করেন নেত্রকোণা সদরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আহসান কবীর রিয়াদ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আইনুল ইসলাম , উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী লক্ষ্মীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা আক্তার, সাজিউড়া মফিলা ফয়েজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফায়েত আহমেদ ,রেজভিয়া দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক এরশাদ উদ্দিন , আবু সাদেক , সুপার মো: আবুল মোতালিব খান ,মৌজেবালীর শহীদিয়া আলীম মাদ্রাসা প্রিন্সিপাল মো: এমদাদুল হক সহ অন্যান্য শিক্ষকদের সাথে কথা বললে তারা জানান, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন আমাদের মৌলিক অধিকার । সরকারের এই ধরনের পদক্ষেপ পরবর্তী প্রজন্ম ও দেশের মানুষের উন্নয়নের জন্য জরুরী প্রয়োজন ।

নেত্রকোণা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আহসান কবীর রিয়াদ বলেন , জরায়ুর ক্যান্সার প্রতিরোধে ৫ম থাকে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত ও ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে এই এইচপিভি টিকা দেওয়া হবে । সুস্বাস্থ্য ধরে রাখতে পর্যায়ক্রমে সকল কে টিকার আওতায় আনা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের দক্ষ স্বাস্থ্যকর্মীরা বিনামূল্যে টিকাদান প্রদান করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin