শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে কেন্দুয়ার ৪ জন দগ্ধ । কেন্দুয়ায় উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে  নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মদনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের মতবিনিময় সভা 

নেত্রকোণায় হাফ ম্যারাথন পৌনে তিন ঘণ্টায় ২১ কিলোমিটার পাড়

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৬২ বার পড়া হয়েছে
বিশ্ব আত্মহত্যা দিবস প্রতিরোধ উপলক্ষে নেত্রকোনায় সেইলর হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ভোরে জেলা শহরের মোক্তারপাড়া মাঠে নেত্রকোনার রানার্স কমিউনিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। ভোর সাড়ে পাঁচটার দিকে অন্তত ৩২৫ জন এতে অংশ গ্রহন করেন। সকাল সাতটার দিকে সদর উপজেলার কিড্ডিকিংডম পার্কে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা হয়।
এতে বক্তব্য রাখেন- জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা, জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন মণি, সমাজকর্মী নাজমুল হুদা ওয়ারেসী, ক্রীড়াবিদ রাজিব আহমেদ, আবদুল মোমেন প্রমুখ।
পরে আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ হয়। এতে প্রথম হয়েছেন ওহাব খান, দ্বিতীয় সালেহ আহমেদ ভূঁইয়া, তৃতীয় মুন্নী আক্তার, নৃপেন চৌধুরী, শাখিল মিরাজ ও এ কে এম হাসান।
 আয়োজক সংগঠনের সদস্য শেখ ফরিদ আল মামুন জানান, ২০১৮ সালে প্রতিষ্ঠিত নেত্রকোনা রানার্স কমিউনিটি পরিবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে। গত বছর দেশে করোনা মহামারি দেখা দিলে জনসচেতনতায় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বশেষ গত ৫ জুলাই মাদকের বিরুদ্ধে  দৌড় ও এক হাজার গাছ লাগানো হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin