শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে কেন্দুয়ার ৪ জন দগ্ধ । কেন্দুয়ায় উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে  নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মদনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের মতবিনিময় সভা 

নেত্রকোণায় ২০২১-২২ অর্থ বছরের পৌরসভার বাজেট পেশ

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৫৫৭ বার পড়া হয়েছে

নেত্রকোনায় নতুন কোন করারোপ ছাড়াই ২০২১-২২ইং অর্থ বছরে নেত্রকোণা পৌরসভার ১৭২ কোটি ৩ লক্ষ ২৯ হাজার ৭ শত ৬৮ টাকার বাজেট পেশ করা হয়েছে। নেত্রকোণা পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান বুধবার দুপুর ১২ টায় পৌরসভার বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী খান স্মৃতি মিলনায়তনে পৌর কাউন্সিলর, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে এ বাজেট পেশ করেন।

বাজেট পেশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র-১ এস এম মহসিন আলম, প্যানেল মেয়র -২ হেলাল উদ্দিন শেখ, পৌরসভা সচিব মোঃ ফারুক ওয়াহিদ, প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান খানসহ অন্যান্য কাউন্সিলর ও অতিথি বৃন্দ। এবার বাজেটে অন্যান্যের মধ্যে জলবায়ু জনিত প্রভাব মোকাবেলায় জলাবদ্ধতা দূরিকরন অর্থাৎ পানি নিস্কাশনে ড্রেনেজ উন্নয়ন, গুরুত্বপূর্ন নগর উন্নয়ন সহ মশক নিধন, ডেঙ্গু ও কোভিড নিয়ন্ত্রণের উপর জোর দেয়া হয়েছে। এ ছাড়াও মগড়া নদীর পাড় সংরক্ষণ সৌন্দর্য্য বর্ধণ ও খাল খননে ব্যয় ধরা হয়েছে বেশি। রয়েছে আধুনিক অডিটরিয়াম নির্মাণ ব্যয়ও।

আরও বিশেষ মঞ্জুরিতে রয়েছে পার্ক নির্মাণ ব্যয়। বাজেটে আয় দেখানো হয়েছে ১৬৮ কোটি ৩১ লক্ষ ৫৩ হাজার ৫ শত ৭৫ টাকা, উন্নয়ন খাতে ব্যায় দেখানো হয়েছে ১৬৯ কোটি ১ লক্ষ ২১ হাজার ৩ শত ৯২ টাকা মাত্র। বাজেট পেশ কালে আলহাজ্ব নজরুল ইসলাম খান পৌর মেয়র বলেন, নেত্রকোণা পৌরসভাকে মডেল পৌরসভায় রুপান্তর করতে বাজেটে অগ্রাধিকার দেয়া হয়েছে রাস্তা -ঘাট, ব্রীজ, কালভার্ট নির্মান, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বস্তি উন্নয়ন ও হাট – বাজার উন্নয়ন। প্রস্তাবিত বাজেট যাতে সুষ্ঠ ও সুন্দরভাবে বাস্তবায়ন করা হয়, সেই জন্য পৌর নাগরিকদের স্ব স্ব জায়গা থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin