রবিবার, ১০ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

নেত্রকোণায় ৬ষ্ট বারের মতো  শ্রেষ্ঠ ওসি আবুল কালাম  

সিনিয়র রিপোর্টার এ কে  এম  আব্দুল্লাহ
  • আপডেটের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৩৪০ বার পড়া হয়েছে
নেত্রকোণা জেলায় এবার ৬ষ্ট বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম পিপিএম।
সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে এপ্রিল মাসের মাসিক অপরাধ সভায় মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি, চোরাচালান নিরোধ, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং, সর্বোপরি  অপরাধ পর্যালোচনা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়।
অপরদিকে একই থানার সেকেন্ড অফিসার (এস আই) ফরিদ আহমেদ শ্রেষ্ঠ (এস আই) ও বেষ্ট ওয়ারেন্ট তামিলকারী হিসেবে নির্বাচিত হয়েছেন এ এস আই সুবেন কুমার নন্দী।
পরে নেত্রকোণা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে শ্রেষ্ঠ (ওসি),  এস আই ও এ এস আই তিন জনের হাতে সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ (পিপিএম সেবা)।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর- রশিদ, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক, বারহাট্টা সার্কেল সুমন কুমার দাস, খালিয়াজুড়ি সার্কেল মোঃ রবিউল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার দুর্গাপুর সার্কেল মোঃ আক্কাস আলীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় আবুল কালাম (পিপিএম) জানান, “মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এই বিষয়কে সর্বাধিক গুরুত্বারোপ করে ও পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষায় এবং জনগণকে উত্তম সেবা নিশ্চিত করতে  আমি সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। আমি আমার  কাজ ও দায়িত্বকে অধিক ভালোবাসি। যে কোন পুরষ্কার প্রাপ্তি ভালো কাজের প্রতি সব সময় অনুপ্রেরণা যোগায়। আর ভালো কাজের সবসময়ই মুল্যায়ন আছে। তাই আজ ৬ষ্ট বারের মতো জেলার  শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin