সোমবার, ১১ মে ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

নেত্রকোণা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

মানসম্মত শিক্ষা নিশ্চিত কল্পে নেত্রকোণায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গনে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় এই অভিভাবক সমাবেশের আয়োজন করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা খাতুন এর সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মোঃ হাসিম উদ্দিনের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন,  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার,  সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) শেখ মোঃ আব্দুল মান্নান,  সহকারী প্রধান শিক্ষক (দিবা শাখা ) আব্দুস সাবুর, অভিভাবকদের পক্ষে ইয়াসির আমির সোহেল ও অর্পনা তালুকদার প্রমুখ।
অভিভাবক সমাবেশে জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন,  একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্র-ছাত্রীদেরকে যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত কল্পে স্ব স্ব অবস্থান থেকে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের আরো আন্তরিক ও
দ্বায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin