শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

নেত্রকোণা পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের কর্মি সমাবেশ 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৫৭৯ বার পড়া হয়েছে
নেত্রকোণা জেলার পুর্বধলা উপজেলার ৪নং জারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার বিকাল ৪টায় জারিয়া রেলওয়ে ষ্টেশন প্রাঙ্গনে বিশাল কর্মী সামাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অসিম কুমার সিংহের সভাপতিত্বে জারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসলাম উদ্দিনের সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নেত্রকোণা -৫ (পুর্বধলা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুর্বধলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, জেলা আওয়ামীলীগের সদস্য এ টি এম ফয়জুর সিরাজ জুয়েল, যুগ্ন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক হাসিমা আক্তার বিরহী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান রুক্কু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হোসনে আরা লুৎফা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক  কমান্ডার নিজাম উদ্দিন, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান পাঠান শওকত ও পূর্বধলা উপজেলা ছাত্রলীগের নেতা সোলায়মান হাসান হাসিব প্রমুখ।
কর্মি সমাবেশে প্রধান অতিথি ওয়ারেসাত হোসেন বেলাল এম পি বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে দলকে তৃনমুল পর্যায়ে আরও বেশি সু সংগঠিত করতে হবে। বিএনপির অপপ্রচার সম্পর্ক নেতাকর্মীদের সচেতন থাকতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin