মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত নেত্রকোনা তিলকখালী খাল খনন কাজে  নিজ হাতে কুদাল দিয়ে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে উদ্বোধন করলেন সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক  গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার

নেত্রকোণা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খানের জানাযা সম্পন্ন

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৩৯৩ বার পড়া হয়েছে

নেত্রকোণা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক তফসির উদ্দিন খান গতকাল বুধবার বিকেল ৪টা ৫ মিনিটে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)

অধ্যাপক তফসির উদ্দিন খান স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় পূর্বধলা ডিগ্রি কলেজে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযা সকাল ১০টায় জেলা শহরের মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত হয়। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

জানাযা ও শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

পরে বেলা ১২টায় সদর উপজেলার মরহুমের নিজ গ্রাম মেদনীতে তৃতীয় জানাযার পর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin