সোমবার, ১১ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

নেত্রকোনায় কওমি মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের বৃত্তি প্রদান অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৪৭২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

 

নেত্রকোনা আঞ্চলিক কওমি মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের উদ্যোগে ৫ম বৃত্তি পরীক্ষা এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধাতালিকায় স্থান পাওয়া ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৯ আগস্ট)  মঙ্গলবার সকালে শহরের ইন্সটিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি অডিটোরিয়াম হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা মুফতি মাহফুজুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি হাফেজ মাওলানা মোসলেহুদ্দীন রাজু।

এ ছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা আঞ্চলিক কওমি মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি মাওলানা আজিজুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নেত্রকোনা আঞ্চলিক কওমি মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব,  মাওলানা আসাদুর রহমান আকন্দ সহ অন্যান্যরা।

কওমি মাদ্রাসার ছাত্রীদের জন্য এ ধরনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ তাদেরকে আরও উৎসাহিত করবে। তারা ছাত্রীদের মেধা বিকাশ, নৈতিকতা ও শিক্ষা বিস্তারে কওমি মাদ্রাসার ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, মাওলানা মাহমুদুল্লাহ নাঈম।

নেত্রকোনা জেলা প্রায় আড়াইশো মহিলা মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থসহ পুরস্কার প্রদান করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin