সোমবার, ১১ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের মতবিনিময় সভা 

এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৩৫২ বার পড়া হয়েছে
নবাগত জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, গারো পাহাড় আর হাওর বাওর পরিবেষ্টিত শিল্প, সাহিত্য ও সংস্কৃতির তীর্থ ভূমি হচ্ছে নেত্রকোনা জেলা। ধান আর মাছের উদ্ধৃত্ত জেলা নেত্রকোনা। এ জেলার মানুষ অত্যন্ত সহজ সরল ও শান্তি প্রিয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমার উপর যে বিশ্বাস ও আস্থা রেখে নেত্রকোনার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন। আমি আমার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নেত্রকোনার সার্বিক উন্নয়নে অবদান রাখায় জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ সমাজের সর্বস্তরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নেত্রকোনা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান, জেলা প্রেসক্লাবে সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সহ সভাপতি জাহিদ হাসান, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, দিলওয়ার খান, নাজমুশ শাহাদাত নাজু, সুজাদুল ইসলাম ফারাস সুজু,
ফজলুল হক রোমান, হাফিজ উল্লাহ চৌধুরী আলিম, আল হেলাল তালুকদার, কে এম সাখাওয়াত হোসেন, এ কে এম এরশাদুল হক জনি, আবুল কালাম, আব্দুল হান্নান, এ বি চৌধুরী নাদিম ও শাহজাদা আকন্দ প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin