সোমবার, ১১ মে ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

নেত্রকোনায় যৌথ বাহিনীর অভিযানঃ ৯ কেজি গাঁজা, মাইক্রোবাস সহ ২ মাদক ব্যবসায়ী আটক 

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৪৭৫ বার পড়া হয়েছে
(এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ)
সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা ও একটি নোয়াহ্ মাইক্রোবাস সহ  ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক আজ শনিবার বেলা ১টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী নেত্রকোনা সদর ক্যাম্পের ক্যাপ্টেন আওরঙ্গজেব জয় এঁর নেতৃত্বে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর একটি টিম ৮ আগষ্ট দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-কেন্দুয়া সড়কের সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের ফঁচিকা বাজারে চেকপোস্ট বসিয়ে সন্দেহ ভাজন একটি নোয়াহ্ মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসা ও পাচার কাজে জড়িত মাইক্রোবাস সহ দুই জনকে আটক করা হয়।
আটককৃত মাদক পাচারকারীরা হচ্ছে, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা পাটগাতি ইউনিয়নের শ্রীরামকান্দী গ্রামের নুরু মৃধার পুত্র মহন মৃধা (৩৬) ও একই গ্রামের ছাত্তার চোকদারের পুত্র অপু চোকদার(৩২)।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেত্রকোনা মডেল থানায় একটি  নিয়মিত মামলা দায়ের করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin