সোমবার, ১১ মে ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

নেত্রকোনায় ৫১ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত “

প্রণব রায় রাজু
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৩২৭ বার পড়া হয়েছে

 

নেত্রকোণা জেলা শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক পর্যায়ে ৫১ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।১৬ অক্টোবর বুধবার স্থানীয় দত্ত উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়,জেলা পর্যায়ে নেত্রকোণায় ১৪ অক্টোবর থেকে ৫১ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়ে সবশেষে কাবাডি খেলা হয়ে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দাবা,সাঁতার ও কাবাডি এই তিনটি ইভেন্টে নেত্রকোণা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে দাবা ,সদর উপজেলা পুকুরে সাঁতার ও দত্ত উচ্চ বিদ্যালয় মাঠে কাবাডি খেলা প্রতিযোগিতা,পুরষ্কার বিতরণী ও সমাপনীর মাধ্যমে জেলা পর্যায়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয় । এতে জেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা,কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়ামোদী ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।
জেলা শিক্ষা অফিসার জুবায়ের ছাঈদ এর সভাপতিত্বে ও নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীনূর কবির মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণার জেলা প্রশাসক বনানী বিশ্বাস । বিশেষ অতিথিগণ ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) শামীমা ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম, জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার ।

প্রতিযোগিতায় ইভেন্টের আহ্বায়কের দায়িত্বে
ছিলেন দত্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মজিবুর রহমান ও সদরের এম এ হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন , পড়াশোনার পাশাপাশি শরীর ও মন কে সুস্থ রাখতে ছাত্র ছাত্রীদের সঠিক নিয়মে খেলাধূলা করতে হবে।তাতে শরীর মন সুস্থ সুন্দর সতেজ থাকবে।
তিনি পড়ালেখা, খেলাধূলা ও কাছে মনোযোগী ধরে রাখতে ছাত্র ছাত্রীদের তাগিদ দেন । মেয়েদের অংশগ্রহণ আগ্রহ দেখে ,নেত্রকোণার ছেলে মেয়েরা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গৌরব অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) শামীমা ইসলাম , জেলা শিক্ষা অফিসার জুবায়ের ছাঈদ , দত্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো মজিবুর রহমান প্রমুখ । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদরের লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা আক্তার , বড়ওয়ারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও রেফারি নাসির উদ্দিন খান , দত্ত উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম খোকন , আটাপাড়ার কৈলং শেখ বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল কালাম আজাদ ,ইকরাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো , শহীদুল আলম , নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমুল করিম সহ অন্যান্যরা।
কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বালক দলে নেত্রকোণা সদরের দত্ত উচ্চ বিদ্যালয় ও বালিকা দলে লক্ষ্মীগঞ্জ উচ্চ বিদ্যালয় । অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin