শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোনার আটপাড়ায় প্রতিপক্ষের হামলায় কদম আলী গুরুতর আহত

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৮০৭ বার পড়া হয়েছে

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার পাঁচগজ গ্রামের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কদম আলী নামের এক ব্যাক্তিকে পিটিয়ে তার ২ টি পা ভেঙ্গে দিয়েছে। জানা যায় গত (২৮ জুন) সোমবার রাতে আনুমানিক ৯ টার দিকে উপজেলার পাঁচগজ গ্রামের পাশে একটি দোকানে তর্ক বিতর্ক হয়। পরে দাঙ্গাবাজ পলাশ মিয়া ও তার ভাই শাকিল মিয়া পিতাঃ আব্দুল মান্নান, জামাল মিয়া পিতাঃ সুরুজ আলী গ্রামঃ আটিকান্দা, রাজিব পিতাঃ বাহার উদ্দিন গং গ্রামঃ আটিকান্দা তারা কয়েজন অতর্কিতভাবে কদম আলীর বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

এ সময় ঘর থেকে তুলে এনে কদম আলীকে পিটিয়ে তার ২ টি পা ভেঙ্গে পেলে এবং তাকে মারাত্মক ভাবে আহত করে। এ বিষয়ে কদম আলীর স্ত্রী মঞ্জুরা আক্তার (৪৫) জানায়, আমার স্বামীকে জানে মেরে ফেলার জন্য চেষ্টা করেছিল। আমি ফিরাতে গেলে আমিও আহত হই। গুরুতর আহত অবস্থায় আমার স্বামীকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা করে বলেন, উনার দুটি পা ভেঙ্গে গিয়েছে। হামলাকালীন সময় ঘরের জিনিসপত্র ভাংচুর করে  ১ ভরি স্বর্ণ যার আনুমানিক বাজার মূল্য ৩৫ হাজার টাকা, স্বর্ণের চেইন ও বিদেশ থেকে আমার বড় ছেলে তাজমহলের পাঠানো জমি বন্ধক ছাড়ানোর জন্য ঘরে থাকা নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা লুটপাট করে নিয়ে যায়। পরে কদম আলীর স্ত্রী মঞ্জুরা আক্তার বাদী হয়ে আটপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে আটপাড়া থানার অফিসার ইনচার্জ জাফর ইকবালের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ ব্যাপারে আমি এখনো অভিযোগটি আমার হাতে পাইনি পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin