সোমবার, ১১ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

নেত্রকোনার কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযান ঃ সাড়ে ১৭ লক্ষ টাকার ভারতীয় কম্বল ও সিগারেটের ফিল্টার জব্দ

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৭ বার পড়া হয়েছে
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর এলাকায় মঙ্গলবার রাত ৮টার দিকে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে চোরাই পথে আনা আনুমানিক  সাড়ে ১৭ লক্ষ টাকার ভারতীয় কম্বল ও সিগারেটের ফিল্টার জব্দ করেছে।
নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা সূত্রের ভিত্তিতে নেত্রকোনা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ আসিফ প্রামাণিক নুহাস এর নেতৃত্বে  যৌথ বাহিনীর একটি টিম মঙ্গলবার রাত ৮ টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর এলাকার মোঃ এরশাদুর রহমান বিদ্যুৎ এর গোডাউনে অভিযান চালায়। অভিযানে যৌথ বাহিনী গোডাউন থেকে চোরাই পথে আনা ২২১টি ডাবল এবং ১১০টি সিংগেল ভারতীয় কম্বল জব্দ করে। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ ৪৮ হাজার ৫ শত টাকা। এছাড়াও গোডাউন থেকে চোরাই পথে আনা ১ লক্ষ ৪০ হাজার পিস সিগারেট এর ফিল্টার জব্দ করে। যার আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা।
অভিযান পরিচালনার সময় অবৈধ দ্রব্য সামগ্রী পাচারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য
জব্দকৃত কম্বল এবং সিগারেট এর ফিল্টার ৩১ বিজিবি কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin