সোমবার, ১১ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক সেনা সদস্যসহ নিহত-২, আহত-১

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৩৭৯ বার পড়া হয়েছে

নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক সেনা সদস্যসহ দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলমাকান্দা উপজেলার শুনই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শুনই গ্রামের সাবেক সেনা সদস্য রফিক ফকির (৫০), তার কাজের লোক রুপায়ন মিয়া (২৮)। এ ঘটনায় জাহিদুল ইসলাম (৩৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় , আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে কৃষি কাজের জন্য বৈদ্যুতিক সেচ পাম্প চালু করতে যান। এ সময় অন্য দুজনও তার সঙ্গে ছিলেন।অসাবধানতাবসত হঠাৎ ছেড়া তারে রফিক বিদ্যুতায়িত হন। অন্য দুজন বাঁচাতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিক ও রুপায়নকে মৃত ঘোষণা করেন। আর জাহেদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin