বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কলমাকান্দায় বালতির পানিতে পড়ে প্রাণ গেল ১১মাস বয়সী শিশুর নেত্রকোনায় মুক্ত দিবস পালিত  নেত্রকোনায় ইমাম খতিব এবং উলামা মশায়েখগনের সাথে বিএনপি প্রার্থী ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  নেত্রকোনা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপি প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  এবার অতীতের চেয়ে বেশি উন্নয়ন করব লুৎফুজ্জামান বাবর  নেত্রকোনা ৪ আসনে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী বাবর বেগম জিয়ার রোগমুক্তির মিলাদ ও দোয়া এবং গনসংযোগ করেন। নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু আহত – ৮

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৪৭২ বার পড়া হয়েছে

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আঠারোবাড়ী সড়কের সান্দিকোনা ইউনিয়নের হরিনগর এলাকা অটো রিকশা ও সিএনজি সংঘর্ষ হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায় সোমবার বিকেলে দিকে কেন্দুয়া থেকে ছেড়ে যাওয়া একটি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি সিএনজি সংঘর্ষ হয়। পরে সান্দিকোনা ইউনিয়নের হরিনগর এলাকায় হাসেম ডাক্তারের বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

এ সময় অটো রিকশা ও সিএনজি তে থাকা যাত্রীদের মধ্যে এক শিশু ও নারীসহ ৮ জন আহত হয়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, আহতদের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফাহিম নামের শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ বলেন আহতদের মধ্যে চারজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এর মধ্যে এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বাকিরা চিকিৎসাধীন রয়েছে ।

এছাড়াও গাড়ি দুইটি আটক করা হয়েছে, চালক পলাতক আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin