সোমবার, ১১ মে ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

নেত্রকোনার কেন্দুয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৩৯০ বার পড়া হয়েছে

 

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মোঃ আবুল হাশেম ভূঁইয়া’র বিরুদ্ধে প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৩ অক্টোবর) দুপুরে বাড়লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে পাইকুড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পাইকুড়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মোঃ আবুল হাশেম ভূঁইয়া’র বিরুদ্ধে প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন তারেক রহমান ফাউন্ডেশনের সভাপতি, যুবদল নেতা মোঃ শরিফুল আজম মানিক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, এলাকাবাসীর পক্ষে মোঃ মাতু মিয়া, মোঃ মোসলেম উদ্দিন, ইউনিয়ন ইসলামী ঐক্য আন্দোলনের সভাপতি ওমর ফারুক মিন্টু প্রমুখ। পরে তারা বিক্ষোভ মিছিল করে।
মানবন্ধনে বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শের সূর্য সৈনিক, রাজপথের লড়াকু নেতা, সৎ, নির্ভিক, অন্যায় ও অশুভ শক্তির কাছে হার না মানা, আওয়ামী দুঃশাসনের শিকার, বার বার কারা নির্যাতিত পাইকুড়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মোঃ আবুল হাশেম ভূঁইয়ার জনপ্রিয়তায় ভীত হয়ে পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোসররা প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক ভাবে গত ৩ অক্টোবর টিসিবি’র চাল আত্মসাৎ এর কথিত অভিযোগ এনে যৌথ বাহিনীর কাছে তাকে ফাঁসিয়ে দেয়। মানববন্ধনে বক্তারা, এ ধরনের ঘৃন্য ন্যাক্কার জনক ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অন্তর্বর্তী কালীন সরকারের কাছে মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে হাশেম ভূইয়ার নিঃশর্ত মুক্তির দাবী জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin