মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত নেত্রকোনা তিলকখালী খাল খনন কাজে  নিজ হাতে কুদাল দিয়ে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে উদ্বোধন করলেন সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক  গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার

নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরের পানিতে পড়ে দেড় বছরের শিশু মৃত্যু

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা।
  • আপডেটের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪৯৬ বার পড়া হয়েছে

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের চিতোলিয়া গ্রামে শনিবার দুপুরে পুকুরের পানিতে পড়ে মোঃ তাসরিক নামের দেড় বছরের এক শিশু মারা গেছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, চিতোলিয়া গ্রামের নাজমুল হকের ছেলে তাসরিক শনিবার দুপুরের দিকে বাড়ীর উঠানে খেলা করছিল।

তাসরিকের মা তাসরিককে কোথাঁও দেখতে না পেয়ে চারপাশে খোজাখুঁজি শুরু করে। পরে পরিবারের লোকজন বাড়ির পিছনে পুকুরের পানিতে তাসরিককে দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত কেন্দুয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজের সাথে যোগাযোগ করলে তিনি পানিতে পড়ে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin