সোমবার, ১১ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

নেত্রকোনার দূর্গাপুরে অসহায় শুক্কুরি বেগমকে বাড়ি উপহার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০৮ বার পড়া হয়েছে
(এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা)

নেত্রকোনার দূর্গাপুরে অসহায় শুক্কুরি বেগম (৭০) কে বাড়ি উপহার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে
দূর্গাপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের খুজিউড়া গ্রামে নব নির্মিত আধা পাকাঁ বাড়িটি আনুষ্ঠানিক ভাবে অসহায় শুক্কুরি বেগমের কাছে বুঝিয়ে দেন দূর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, দূর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ জহিরুল আলম ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক মোঃ হারেজ গনি, পৌর যুবদলের সদস্য খান সুমন, পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক সানী ঢালী, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিএনপির নেতৃবৃন্দ জানায়, উজিউড়া গ্রামের ৭০ বছরের বৃদ্ধা শুক্কুরি বেগম বিগত কয়েক বছরের মধ্যে তার স্বামী, এক ছেলে ও তিন মেয়েকে হারিয়ে অসহায় অবস্থায় ভিক্ষা করে একটি ভাঙ্গাচুরা চাপড়া ঘরে কোন রকমে দিনাতিপাত করে আসছিলেন। তার অসহায়ত্বের কথা বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি গোচর হয়। তিনি তাৎক্ষণিক গৃহহীন অসহায় শুক্করি বেগমকে একটা আধা পাকাঁ ঘর নির্মাণ করে দেয়ার জন্য বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালকে নির্দেশ দেন।
পরে বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এর সার্বিক সহায়তা ও তত্বাবধানে চাপড়া ঘরের পাশে একটি আধা পাকাঁ ঘর নির্মাণ করে আজ শুক্রবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে অসহায় শুক্কুরি বেগমের কাছে ঘরটি বুঝিয়ে দেয়া হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমানের পক্ষ থেকে নতুন ঘর উপহার পেয়ে অসহায় শুক্কুরি বেগম খুবই আনন্দিত।
তিনি মহান রাব্বুল আল আমিন এর কাছে দু হাত তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin