বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

নেত্রকোনার পূর্বধলায় এমপি আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক এর ক্রীড়া সামগ্রী ও সেলাই মেশিন বিতরন 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৫২২ বার পড়া হয়েছে
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে ক্রীড়া সামগ্রী, সেলাই মেশিন, সিলিং ফ্যান এবং ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স এর সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ রফিকুল ইসলাম খান সবুজের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন মালু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নিজাম উদ্দিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা লুৎফা, হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী, জগৎ মনি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুধাংশু শেখর তালুকদার, ধারা দাখিল মাদরাসার সুপার মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
 অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক  শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, হত দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন, ধর্মীয় প্রতিষ্ঠানে সিলিং ফ্যান ও দুস্থ অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin