রবিবার, ১০ মে ২০২৬, ১১:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ

নেত্রকোনার পূর্বধলা উপজেলার  শ্যামগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নি’হত

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে
(এ কে এম আবদুল্লাহ)
নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ কুতুবপুর পালের ঘাট মোড়ে সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন।
আজ সোমবার (২৪ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশারফ নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা গ্রামের আব্দুল খালেকের পুত্র।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে মোশারফ হোসেন মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ছাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।
নিহতের চাচা মোঃ আব্দুর রহমান জানান, “মোশারফ স্থানীয় একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন। প্রতিদিনের মতো আজও ভোরে সাইকেল যোগে ইট ভাটায় যাচ্ছিলেন। হঠাৎ ছয়টার দিকে আমাদের কাছে ফোন আসে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি মোশারফের মরদেহ রাস্তার পাশে পড়ে আছে।”
এ ব্যাপারে শ্যামগঞ্জ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক নান্নু খানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত ঘাতক যানবাহন বা চালকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin