সোমবার, ১১ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

নেত্রকোনার মদনে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৪০৯ বার পড়া হয়েছে

 

নেত্রকোনা জেলার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জঙ্গল টেঙ্গা গ্রামে শুক্রবার বিকালে পুকুরের পানিতে ডুবে তানিসা আক্তার নামক এক বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জঙ্গল টেঙ্গা গ্রামের কাওসার মিয়ার কন্যা তানিসা শুক্রবার বিকাল ৪টা দিকে বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় শিশুটির বাবা অন্যত্র ছিল এবং মা পারিবারিক কাজে ব্যস্ত ছিল। খেলা করার এক পর্যায়ে শিশুটি হামাগুড়ি দিয়ে বাড়ীর পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর এসে মা তার শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুজি করতে থাকে এবং ডাক চিৎকার শুরু করলে বাড়ির লোকজন ও প্রতিবেশিরা ছুটে আসে। পরে সকলে মিলে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে দ্রæত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে মদন থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin