শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

নেত্রকোনার মদন বটতলা বাজারে কুরবানী পশুর হাট জমে উঠেছে

শফিউল আলম রানা, মদন, নেত্রকোণা
  • আপডেটের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৫৬৩ বার পড়া হয়েছে

আগামী ২১ জুলাই পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে করোনা লকডাউন শিথিল হওয়ার সাথে সাথে নেত্রকোনার  মদন উপজেলার বটতলা বাজারে জমে উঠেছে পশুর হাট। এছাড়াও প্রত্যেকদিন উপজেলার  কোন না কোন জায়গায় পশুর হাট রয়েছে । আজ শনিবার ১৭ জুলাই মদনের বটতলা বাজারে পশুর হাটে ছোট মাঝারি ও বড় আকারের কয়েক হাজার গরু উঠেছে। এর পাশাপাশি অনেক ছাগল ও উঠেছে।

সরোজমিনে বাজারে গিয়ে দেখা যায়, পশু বিক্রেতা ও ক্রেতাদের আগমনে বাজারে গদাগদি করে চলতে হচ্ছে। এ অবস্থায় অনেকেই মাক্স পড়ছেন আবার অনেকেই পড়ছেন না। সচেতন মহল বলছেন এ অবস্থায় করোনার ঝুঁকি আরো বাড়বে।
গরু ক্রয় করতে আসা কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক বেশি দাম দিয়ে গরু কিনতে হচ্ছে। জাওলা গ্রামের বাসিন্দা আবু বক্কর সিদ্দিক বলেন, কুরবানীর জন্য গরু কিনতে এসেছিলাম কিন্তু গরুর দাম অনেক বেশি থাকায় এখনো কিনতে পারছিনা।
গরু বিক্রেতা  করিম মিয়া বলেন, আমি সকালে গরু নিয়ে এসেছি এখনো বিক্রি করতে পারিনি। আশানুরূপ দাম হলে বিক্রি করে দেবো।
গরু ব্যবসায়ী সবিকুল মিয়া বলেন, পাঁচটি গরু নিয়ে এসেছিলাম দুটি গরু বিক্রি করেছি। আশানুরূপ দাম হলে বাকি তিনটা গরু বিক্রি করে দিব। গরুর দামের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, অন্যান্য বছরের চেয়ে এবছর গরুর দাম একটু বেশি।
বটতলা বাজারের সভাপতি মোঃ লিয়াকৎ মিয়া বলেন, আজকে প্রচুর পরিমাণে গরু ছাগল উঠেছে। ইতিমধ্যে অনেকেই গরু ছাগল বিক্রিও করে ফেলেছেন।  স্বাস্থ্য সচেতনতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, করোনা লকডাউন শীতিল হাওয়ায় ২১ জুলাই ঈদুল আজহাকে সামনে রেখে ক্রেতা-বিক্রেতারা বাজারে আসছেন। যেহেতু ঈদের বাকি আর মাত্র ৩ দিন তাই ক্রেতা-বিক্রেতারা তাড়াতাড়ি গরু বেচা কিনা করতে ভিড় করছেন। তবু যথাসম্ভব আমরা বাজার কমিটির পক্ষ থেকে মাইকিং করছি ও সবাইকে সচেতন করছি। তারপরেও অনেকেই মানছেন না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin