শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

নেত্রকোনার সীমান্তে বিজিবি’র অভিযান ২৫ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ী আটক

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৯ বার পড়া হয়েছে

বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) দুর্গাপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ভরতপুর ও উত্তর বারমারী এলাকায় মধ্যবর্তী স্থানে অভিযান চালিয়ে ২৫ লক্ষ ১১ হাজার টাকা মূল্যের চোরাচালানকৃত বিপুল পরিমান ভারতীয় শাড়ী আটক করেছে।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া বুধবার দুপুর দেড়টার দিকে গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের ভরতপুর বিওপি’র নায়েব সুবেদার মোঃ ফরিদুল ইসলামের নেতৃত্বে ভরতপুর ও বারমারী বিওপি’র সীমানায় ১৩ সদস্যের একটি টিম মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ভরতপুর ও বারমারী সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এ সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দলটি ভরতপুর ও বারমারী এলাকার মধ্যবর্তী স্থানে অভিযান চালিয়ে চোরাচালানকৃত বিপুল পরিমান ভারতীয় শাড়ী আটক করা হয়।

পরে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দৌঁড়ে সীমান্ত এলাকায় পালিয়ে যায়। আটককৃত শাড়ীর সিজার মূল্য ২৫ লক্ষ ১১ হাজার টাকা। আটককৃত এ সকল মালামাল বুধবার দুপুরে নেত্রকোনা কাস্টমস্ অফিসে জমা দেয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin