সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

নেত্রকোনার সীমান্তে ভারতীয় বিএসএফ এর দৃষ্টতা বরদাস্ত করা হবে না —- খেলাফত আন্দোলন

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

 

(সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ)
নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ভবানীপুর সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে গতকাল বুধবার দুপুরে ভারতীয় বিএসএফ কর্তৃক কাটা তারের বেড়া নির্মাণ চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী।
তিনি আজ বৃহস্পতিবার  বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ভবানীপুর সীমান্ত এলাকায় বুধবার দুপুরে ১১৫৬ নং পিলারের কাছে আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে ভারতীয় বিএসএফ এর জোয়ানরা  কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে এবং তারা এই বিষয়ে চরম দৃষ্টতা দেখাচ্ছে।  বেড়া নির্মাণ করছে খবর পেয়ে বাংলাদেশের বিজিবির সৈনিকরা ওই স্থানে অবস্থান করে বিএসএফকে নিষেধ করে। বিএসএফ পুনরায় নিষেধ উপেক্ষা করে বেড়া নির্মাণের চেষ্টা করেলে বিজিবির পাশাপাশি স্হানীয়  এলাকাবাসীও তাদের দেশের মাটি রক্ষায় তীব্র প্রতিবাদ জানায়, এক পর্যায়ে স্থানীয় জনগণ এবং বিজিবির তীব্র বাধার মুখে বিএসএফ জোয়ানরা পিছু হটতে বাধ্য হয়। এই মূহুর্তে ঐ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে আমাদের কাছে খবর এসেছে।  আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি  এবং পাশাপাশি  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ ব্যাটালিয়ান ও স্থানীয় জনগণকে দেশের মাটি রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin