রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার টেঙ্গুরিতে খোকনের ইফতার মাহফিল, প্রধান অতিথি এমপি ড. হিলালী স্কুলে অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ শিক্ষা অফিস জানে না নির্ধারিত ফিস তদন্তের আশ্বাস ইউএনও’র

নেত্রকোনার হাওরে পৃথক স্থানে পানিতে ডুবে ২শিশুর মৃত্যু

সিনিয়র রিপোর্টার, এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৪৬৭ বার পড়া হয়েছে

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায়
রবিবার পৃথক পৃথক স্থানে পানিতে ডুবে ২ শিশুর করুণ মৃত্যু হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, খালিয়াজুরী সদর
ইউনিয়নের আদাউড়া গ্রামের জীবন সরকারের মেয়ে শ্রীয়সী সরকার (২) দুপুরের দিকে বাড়ীতে খেলা করছিল। শিশুটির মা সোমা রানী জানান, বেলা সাড়ে ১২টার দিকে শ্রীয়সীকে কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারপাশে
খোঁজাখুজি শুরু করে। বেলা ১টার দিকে বাড়ীর সামনে পানিতে শিশুটিকে ভাসতে দেখে তার পরিবারের লোকজন দ্রæত খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ মাসুদুর রহমান শিশুটিকে মৃত
ঘোষণা করেন।

অপরদিকে মেন্দিপুর ইউনিয়নের নুরালীপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর মিয়ার ছেলেতরিকুল ইসলাম (২) সকাল ১১টার দিকে বাড়ীতে খেলা করার সময় বাড়ীর সামনে পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষণিক খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ মাসুদুর
রহমান শিশু তরিকুলকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আতাউল গনি ওসমানী পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin