সোমবার, ১১ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

নেত্রকোনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত 

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে
(সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ)

“শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে  নেত্রকোনায় আনসার ও ভিডিপি’র জেলা সমাবেশ -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় স্থানীয় পাবলিক হলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জেলা কমান্ড্যান্ট কার্যালয়, নেত্রকোনা এই জেলা সমাবেশের আয়োজন করে।
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জারিয়াস্থ ২৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আছলাম সিকদার পিভিএমএস এর সভাপতিত্বে উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রিমি বেগমের সঞ্চালনায় জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ময়মনসিংহ রেঞ্জের উপ মহাপরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল বিভিএম, পিডিএমএস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, ময়মনসিংহের জেলা কমান্ড্যান্ট মোঃ রবিউল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন নেত্রকোনার জেলা কমান্ড্যান্ট মোঃ সোহাগ হোসেন, মদন উপজেলার প্রশিক্ষক জাহিদুল ইসলাম, পূর্বধলা উপজেলার ভিডিপি সদস্য মারুফ তালুকদার, মদন পৌরসভার ৪ নং ওয়ার্ডের দল নেতা জসিম উদ্দিন, রৌহা ইউনিয়নের দল নেতা শরীফা আক্তার প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুল আওয়াল বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সবচেয়ে বড় আধা সামরিক বাহিনী, এই বাহিনীর সদস্য সংখ্যা ৪১ লাখ। এই বাহিনীর সদস্যরা নিয়মিত কার্যক্রমের পাশাপাশি দেশের প্রতিটি দুর্যোগ বা ক্রান্তিকালে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছেন। তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল সদস্যকে তাদের উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আরো আন্তরিকতা সহিত পালন করার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ ২৮ জন আনসার সদস্যকে সাইকেল, ৪ জন মহিলাকে সেলাই মেশিন এবং ৪০ জনকে ছাতা প্রদান করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin