রবিবার, ১০ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

নেত্রকোনায় ইসলামী ঐক্য জোটের  দোয়া ও ইফতার মাহফিল

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে
(সিনিয়র রিপোর্টার এ কে এম আবদুল্লাহ)
 ইসলামী ঐক্য জোট বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার ১৯ রমজান বিকাল ৫টায় ষড়ঋতু রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী ঐক্য জোট নেত্রকোনা জেলা শাখার সভাপতি পীরে কামেল সাইকুল হাদিস আল্লামা সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা আবু সায়েম খানের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু,  জেলা ইসলামী ঐক্য জোটের নির্বাহী সভাপতি মাওলানা শরীফ উদ্দিন, হেফাজুল ইসলামের আহবায়ক মাওলানা আবুল কাশেম, জমিয়তে ওলামায়ে ইসলামের সভাপতি মুফতি তাহের কাশেমী, হেফাজতে ইসলাম নেত্রকোনার সদস্য সচিব মাওলানা মাজহারুল ইসলাম, খেলাফত মজলিসের প্রতিনিধি মুফতি হাবিবুর রহমান, জেলা খেলাফত মজলিসের সিনিয়র সহ সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল মতিন, জেলা জমিয়তে ইসলামীর সেক্রেটারী মাওলানা মফিজুর রহমান, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সভাপতি মাওলানা নূর উল্লাহ ভূইয়া, এন আকন্দ আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বাতেন ও জেলা ওলামা দলের সভাপতি মাওলানা মিসবাহ উদ্দিন মাসুদ প্রমুখ।
পরে দেশ ও মুসলিম উম্মাহর সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin