সোমবার, ১১ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

নেত্রকোনায় ইয়্যুথ ক্যাম্পেইন উপলক্ষ্যে আলোচনা সভা, শান্তি সম্প্রীতি পদযাত্রা ও বিচিত্রানুষ্ঠান

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

 

জাতীয় যুবনীতি ২০১৭ এর আলোকে যুব নেতৃত্বে বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, অন্তর্ভূক্তিমূলক সমাজ গঠন কল্পে নেত্রকোনায় ইয়্যুথ ক্যাম্পেইন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
‘আমরা যুব, গাই জীবনের জয়গান, দু’হাত বাড়িয়ে করি সম্প্রীতির আহবান’ এই প্রতিপাদ্যে আজ রবিবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় পাবলিক হলে সুইজারল্যান্ড সরকারের সহায়তায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির আস্থা প্রকল্প এই ইয়্যুথ ক্যাম্পেইনের আয়োজন করে।
জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ইয়্যুথ ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ^াস।
স্বাবলম্বী উন্নয়ন সমিতির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক স্বপন কুমার পালের সভাপতিত্বে আলোচনা সভা, বিচিত্রানুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক বনানী বিশ^াস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীন, প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। স্বাগত বক্তব্য রাখেন জেলা নাগরিক ফোরামের আহবায়ক হারাধন সাহা, নেত্রকোনা সদর যুব ফোরামের পার্থ সরকার ও দূর্গাপুর যুব ফোরামের মুক্তা দত্ত প্রমূখ।
অনুষ্ঠানে জুলাই আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যূত্থানে সকল শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদনের জন্য দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে জেলা শহরে বর্ণাঢ্য শান্তি সম্প্রীতি পদযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দিনব্যাপী ইয়্যুথ ক্যাম্পেইনে অনুষ্ঠানে লোক সঙ্গীত, আদিবাসী নৃত্য, বিভিন্ন ধরনের খেলাধূলা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin