সোমবার, ১১ মে ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

নেত্রকোনায় উদ্ধারকৃত গন্ধগোকুল বনে অবমুক্ত

নেত্রকোনা প্রতিনিধিঃ সোহেল মিয়া
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

 

(নেত্রকোনা প্রতিনিধিঃ সোহেল মিয়া)

 

নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরের মামুনুল কবীর খান নামে এক ব্যক্তির বাসার সিলিংয়ের ওপর থেকে বিলুপ্ত প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ওই বাসা থেকে ৩ ফুট দৈর্ঘ্যের এবং প্রায় ৪ কেজি ওজনের এ প্রাণিটি উদ্ধার করা হয়।

 

পরে বাসার মালিক স্থানীয় বনবিভাগের লোকজনকে সংবাদ দিলে তারা এটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিকেলে উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের বনে অবমুক্ত করেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে মামুনুল কবীর খানের বাসার সিলিংয়ের ওপর গন্ধগোকুলটির চেঁচামেচির শব্দ শুনতে পেয়ে বাসায় থাকা শিশুরা ভয় পায়। পরে মামুনুল কবীর খান স্থানীয় লোকজনের সহায়তায় সিলিংয়ের ওপর থেকে গন্ধগোকুলটিকে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় বনবিভাগের লোকজনকে খবর দিলে উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাদিউল ইসলাম ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থার নির্বাহী পরিচালক আনিসুর রহমানসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে ছুটে এলে তাদের কাছে প্রাণিটি হস্তান্তর করা হয়। পরে তারা স্থানীয়ভাবে প্রাণিটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করেন।

 

মামুনুল কবীর খান বলেন, বাসার সিলিংয়ের ওপর গত রাতে হঠাৎ প্রাণিটির শব্দ শুনতে পাই। পরে মঙ্গলবার দুপুরেও একই শব্দ শুনে আমার ছেলেরা প্রাণিটি দেখে ভয় পেয়ে যায়। তারপর স্থানীয় লোকজনের সহযোগিতায় এটিকে দড়ি দিয়ে বেঁধে উদ্ধার করি। এতে প্রাণিটি কিছুটা আহত হয়। পরে এটিকে বনবিভাগের লোকজনের কাছে হস্তান্তর করি।

 

উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাদিউল ইসলাম বলেন, এক সময় ব্যাপক বিচরণ থাকলেও বর্তমানে বিলুপ্তির পথে। আমরা বিলুপ্ত প্রায় এই প্রাণিটিকে উদ্ধার করে বনে অবমুক্ত করেছি।

 

এ বিষয়ে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থা (বিসিএসএসসি) নির্বাহী পরিচালক আনিসুর রহমান বলেন, নিরাপদ আবাসস্থল ও খাদ্য সংকটের কারণে বিলুপ্ত প্রায় এসব প্রাণি। তাই আমাদেরকে বন ও বন্যপ্রাণি রক্ষায় আরো সচেতন হওয়াটা জরুরি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin