সোমবার, ১১ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

নেত্রকোনায় এ আর খান পাঠান স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

 

‘সুস্থ দেহ, সুন্দর মন’ এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় শুরু হয়েছে এ আর খান পাঠান স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৪।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় জেলা শহরের পুরাতন কালেক্টরেট উন্মুক্ত প্রাঙ্গণে এ আর খান পাঠান স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৪ পরিচালনা কমিটি এই প্রতিযোগিতার আয়োজন করে।

এ আর খান পাঠান স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৪ এর আহবায়ক এ টি এম এ রাজ্জাক এর সভাপতিত্বে সদস্য সচিব মোঃ শফিউল আলম খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগতার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ^াস।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য প্রাক্তন ফুটবলার বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, হাইকোর্টের আইনজীবী খায়রুল রশিদ খান পাঠান সাহের প্রমূখ।

সদস্য সচিব মোঃ শফিউল আলম খান জানান, প্রতিযোগিতায় এককে ২০টি টিম, দ্বৈতে ৪২টি টিম ও ৪৫ উর্ধ্ব ১৬টি টিম অংশ গ্রহন করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin