সোমবার, ১১ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

নেত্রকোনায় কলমাকান্দা পরিবারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

 

 

(হৃদয় রায় সজীব)

 

আজ ২২ই মার্চ শনিবার একুশে রমজান, নেত্রকোণা নাগড়া আয়েশা কমিউনিটি সেন্টারে নেত্রকোণাস্থ কলমাকান্দা পরিবারের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট সিরাজুল ইসলাম খোকন, এবং সঞ্চালনায় ছিলেন মুশফিকুর রহমান রুবেল। এছাড়া, কলমাকান্দা পরিবারের আহ্বায়ক কমিটির সার্বিক সহযোগিতায় এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনা সরকারি কলেজের প্রিন্সিপাল জনাব মোঃ আবু তাহের খান, আবু আব্বাস কলেজের প্রিন্সিপাল জনাব আব্দুর রশিদ,এন আকন্দ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল জনাব মোঃ আব্দুল বাতেন,সোনালী ব্যাংকের সাবেক সিনিয়র অফিসার জনাব এম এ জাহের,এছাড়া, নেত্রকোণাস্থ কলমাকান্দা পরিবারের সকল সদস্যসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে এন আকন্দ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ আব্দুল বাতেন বিশেষ দোয়া পরিচালনা করেন। দোয়ায় কলমাকান্দা পরিবারের উত্তরোত্তর উন্নতি, সকল মুসলিম ভাই-বোনের মঙ্গল এবং বিশেষভাবে ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা হয়।

সুন্দর ও সুশৃঙ্খল এই আয়োজনের মাধ্যমে ভ্রাতৃত্ব ও ইসলামী ঐক্যের এক অনন্য উদাহরণ স্থাপন করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin