রবিবার, ১০ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ

নেত্রকোনায় কৃষকের মুখে হাসি ফুটালো কৃষক দল

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৩৯৩ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দুয়ায় সেচ্ছাশ্রমের মাধ্যমে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক দল।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার দলপা ইউনিয়নের ধনিয়াগাঁও এলাকায় কৃষক কাঞ্চন মিয়ার ক্ষেতের ধান কেটে ঘরে তোলার এ কার্যক্রম শুরু হয়। কৃষকদলের কেন্দ্রীয় নেতা ডা. রুবেল ও রুবেল মিয়ার উদ্যোগে প্রায় চার শতাধিক নেতাকর্মী এই সেচ্ছাশ্রমে অংশ নেন। ধান কাটা, মারাই ও ঘরে তোলার পুরো কাজ সম্পন্ন করেন দলপা ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীরা।

ধান পেয়ে আনন্দিত কৃষক কাঞ্চন মিয়া বলেন, “আমি অভাবী মানুষ, নিজের পক্ষে ধান কাটা সম্ভব ছিল না। কৃষক দল ও বিএনপির নেতা-কর্মীরা আমার পাশে দাঁড়িয়ে যে সাহায্য করেছে, তা আমি কখনো ভুলব না।”

এ সময় ধান কাটার কাজে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. সাকি, মো. সোহরাব মিয়া, সফিউল আলমসহ ছাত্রদল, যুবদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, “আমরা দরিদ্র কৃষকের যেকোনো সংকটে পাশে থাকার অঙ্গীকারে কাজ করছি। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin