রবিবার, ১০ মে ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

নেত্রকোনায় চোরাই গরুসহ দুই চোর গ্রেফতার 

এ কে  এম  আব্দুল্লাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৪২১ বার পড়া হয়েছে

 

নেত্রকোনা মডেল থানা পুলিশ মঙ্গলবার ভোরে কলমাকান্দা উপজেলার হাপানিয়ায় অভিযান চালিয়ে চোরাই গরু উদ্ধার সহ দুই চোরকে গ্রেফতার করেছে।

 

গ্রেফতারকৃতরা হলেন, কলমাকান্দা উপজেলার হাঁপানিয়া গ্রামের কালা মিয়া (৫২) ও আল আমিন (৪২)।

 

স্থানীয়  ও পুলিশ সূত্রে জানা যায় , গত শনিবার দিবাগত রাতে সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের বর্নী গ্রামের কৃষক ফারুক আহম্মেদের গোয়াল থেকে দুটি গাভী চুরি হয়। আশপাশে খোঁজাখুজি করে না পেয়ে পরে বিষয়টি তিনি মডেল থানা পুলিশকে অবহিত করেন। ঘটনা জানার পর চোরাই গরু উদ্ধারসহ চোর চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ। এক পর্যায়ে মঙ্গলবার ভোরে কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের চোর চক্রের সদস্য কালা মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা চুরি হওয়া গাভী দুটি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যে চুরির ঘটনার মূল হোতা আল আমিনকে গ্রেফতার করে পুলিশ।

 

মডেল থানার এস আই মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে এস আই মুহাইমিনুল ইসলাম লিমনসহ একদল পুলিশ এ অভিযানে অংশ নেয়।

 

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম (পিপিএম) বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে দুপুরে গ্রেফতার কৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin