সোমবার, ১১ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

নেত্রকোনায় ছাগলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ইমাম হোসেনের হত্যাকীদের বিচারের দাবিতে সংবাদসম্মেলন

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৩৩৫ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার মদন উপজেলার আখাশ্রী গ্রামে ছাগলকে কেন্দ্র করে জমিজমার পুরনো বিরোধের জেরে ভয়াবহ রক্তক্ষয়ী হামলায় নিহত হয়েছেন ইমাম হোসেন (৫৫) নামের এক ব্যক্তি। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১২ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে একটি ছাগল ফসলি জমিতে ঢুকে ফসল নষ্ট করলে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দেশীয় অস্ত্রসহ প্রায় ৩০-৩৫ জন অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের হাতে ছিল বল্লম, রড, রামদা ও শাবল। গুরুতর আহত ইমাম হোসেনকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টা ৪০ মিনিটে তিনি মারা যান।

 

নিহতের পরিবারের অভিযোগ, এটি নিছক ঝগড়া নয়, বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। জমি সংক্রান্ত দীর্ঘদিনের শত্রুতার জেরেই এই হামলা চালানো হয়েছে। তারা জানান, মদন থানায় দায়ের করা মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে আরও ১৫-১৬ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে এক মাস পেরিয়ে গেলেও অধিকাংশ আসামি এখনও পলাতক।

আজ (৩মে)শনিবার মদন উপজেলায় নিহতের পরিবার ও এলাকার সচেতন নাগরিকদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নিহতের ভাই বলেন, “আমরা প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা রাখতে চাই, কিন্তু বারবার আবেদন করেও বিচার পাচ্ছি না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin