শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে কেন্দুয়ার ৪ জন দগ্ধ । কেন্দুয়ায় উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে  নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মদনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের মতবিনিময় সভা 

নেত্রকোনায় জমির মালিক আতিকুর রহমান (ফরহাদ) কিন্তু দখলে বাচ্চু মিয়া

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৫৮৫ বার পড়া হয়েছে
নেত্রকোনা জেলার সদর উপজেলার লক্ষিগন্জ ইউনিয়নের বাইশধার গ্রামের ২৮ শতাংশ জমি নিয়ে অভিযোগ পাওয়া যায়।

 

নেত্রকোনা জেলার সদর উপজেলার লক্ষিগন্জ ইউনিয়নের বাইশধার গ্রামের আতিকুর রহমান (ফরহাদ) এর ২৮ শতাংশ জমি ২ লক্ষ ৫০ হাজার টাকা কাঠা বিক্রয় করা হইবে মূলে বাচ্চু মিয়া তা ক্রয় করবে বলে ২৮ শতাংশ জমির মূল্য ৭ লক্ষ ৫০ হাজার টাকা দাম নির্ণয় করা হয়। সেই দাম নির্ণয়ের সুবাদে বাচ্চু মিয়া জামির মালিক আতিকুর রহমান (ফরহাদ)কে জামানত স্বরূপ ৩০ হাজার টাকা দিয়ে ঐ জমিতে সে হাফ বিল্ডিং ঘর তৈরি করে। কিন্তু বাচ্চু মিয়ার কাছে আতিকুর রহমান (ফরহাদ) বাকী টাকা চাইলে তাকে বিভিন্ন তারিখ দিয়ে থাকে টাকা দেওয়ার জন্য।

 

অদ্যবধী আতিকুর রহমান (ফরহাদ) জমি বিক্রির বাকী টাকা পায়নি। আমি এলাকার গণমান্য ব্যক্তিদের এই বিষয়ে অবগত করলে তারা বাচ্চু মিয়ার সাথে বসে বাকী টাকা আমাকে দেওয়ার কথা বললে বাচ্চু মিয়া বলে আমি সব টাকা তাকে দিয়ে দিয়েছি। কিন্তু দলিল মূলে এই জমির মালিক এখনো আমি। আমি যেন আমার জমির ন্যায্য মূল্য বা জমি ফেরৎ পাই তাই বাংলাদেশ আওয়ামীলীগ সদর উপজেলার সভাপতি এস.এম বজলুল কাদের শাহজাহান স্যারের কাছে গেলে তিনি সব ঘটনা শুনে এবং দলিলপত্রাদি দেখে বলেন এই জমির মালিক এখনো আতিকুর রহমান (ফরহাদ)।

 

বর্তমানে এই ২৮ শতাংশ জমির মালিক দলিল মূলে আতিকুর রহমান (ফরহাদ) থাকার পরও জোড় করে দখল করে রেখেছে বাচ্চু মিয়া।

এব্যাপারে বর্তমান মেম্বার রমিজ রাজা, সাবেক মেম্বার হাবিল মিয়া, ফেরদৌস মিয়া, ফারুক আহমেদ রানা, মো: কামরুল ইসলাম, শাহজাহান, মো: পারভেজ, রফিক, তন্ময়, ইমরুল, আশরাফুল, একলাছ মিয়া, এমদাদুল হক, আকরামসহ  আরো অনেকেই বলেন এই জমির মালিক কিনা সূত্রে আতিকুর রহমান ফরহাদ। কিন্তু এই জমি অবৈধভাবে বাচ্চু মিয়া দির্ঘদিন ধরে দখল করে আসছে।

 

তবে আমরা অনেকবার এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উভয় পক্ষকে একত্র করে এই বিষয়ের একটি গ্রাম্য শালিশের মাধ্যমে মিমাংশা করে ছিলাম। কিন্তু এই সিদ্ধান্ত অবৈধভাবে দখলকারী বাচ্চু মিয়া না মানায় এলাকাবাসীর পক্ষ থেকে আতিকুর রহমান ফরহাদকে আইনীভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে।

 

এব্যাপারে আতিকু রহমান ফরহাদ বলেন আমি থানায় আমার স্ত্রীকে পাঠিয়েছি অবৈধভাবে দখলকারী বাচ্চু মিয়ার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করার জন্য।

 

অভিযোক্ত বাচ্চু মিয়ার পরিবারের সাথে যোগাযোগ করলে তার স্ত্রী ও ছেলে বলেন আমার এই জায়গা আতিকু রহমান ফরহাদের কাছ থেকে কিনে নিয়েছি। তাই আমরা এই জমিতে ঘর তৈরি করে বসবাস করছি।

 

এ বিষয়ে নেত্রকোণা মডেল থানার অফিসার্স ইনচার্জ খন্দকার শাকের আহমেদ এর সাথে যোগাযোগ কলে তিনি বলেন আমি এখনো অভিযোগ পাইনি, পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin