রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার টেঙ্গুরিতে খোকনের ইফতার মাহফিল, প্রধান অতিথি এমপি ড. হিলালী স্কুলে অতিরিক্ত ফিস আদায়ের অভিযোগ শিক্ষা অফিস জানে না নির্ধারিত ফিস তদন্তের আশ্বাস ইউএনও’র

নেত্রকোনায় জমি সংক্রান্ত বিরোধ দুই পক্ষের মারামারিতে নিহত-১, আহত-২, আটক ৬ জন

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৬৬১ বার পড়া হয়েছে

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মারামারির ঘটনায় শহীদ মিয়া (৫০) নামক একজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা ২টার দিকে নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের কমলপুর গ্রামে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কমলপুর গ্রামের সাবের উদ্দিনের ছেলে শহীদ মিয়া সাথে পাশ^বর্তী মহাদেবপুর গ্রামের মগবুল হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার সুলতান হোসেন কমলপুর গিয়ে বিরোধপূর্ণ জমিতে লাগানো শহীদের কলা গাছ কেটে ফেলে। এ নিয়ে দুই পরে মধ্যে চরম বাক-বিতন্ডা ও ঝগড়া হয়। এরই জের ধরে উভয় পরে লোকজন রবিবার বেলা ২টার দিকে দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মারামারিতে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় শহীদ মিয়া ঘটনাস্থলেই নিহত এবং মহাদেবপুর গ্রামের মগবুল হোসেনের ছেলে রানা সুলতান (২৫) ও জেলা শহরের দণি সাতপাই এলাকার বসবাসরত মোজাফফর হোসেনের ছেলে রুবেল হোসেন (৩৫) আহত হয়। স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার সাথে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin