সোমবার, ১১ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

নেত্রকোনায় টিসিবি ও ওএমএসের চাল বিতরনে অনিয়মের অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৪৭৮ বার পড়া হয়েছে

 

(হৃদয় রায় সজীব)

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নে টিসিবির পন্য এবং ওএমএসের চাল বিতরনের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও লুটপাটের অভিযোগ উঠেছে।

এবিষয়ে জেলাপ্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেছে কুলকুল মিয়া নামে জৈনিক ব্যাক্তি। অভিযোগ সুত্রে জানা যায় সুয়াইর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান সেলিম ও তার পরিষদের কিছু সংখ্যক সদস্য সিন্ডিকেট তৈরি করে বিগত ২৬ মার্চ টিসিবির বরাদ্দকৃত পন্য অনিয়ম ও লুটপাট করে।এসময় স্থানীয় জনতা এতে বাঁধা দেয়।

এবিষয়ে অভিযোগকারী কুলকুল মিয়া জানায় সোয়াইর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান সেলিম ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান জামাল এবং ইউনিয়ন পরিষদের কিছু মেম্বার মিলে সিন্ডিকেট করে ইউনিয়নের সকল অপরাধ কার্যক্রম নিয়ন্ত্রণ করছে।
তারা ২৬তারিখে টিসিবির পন্য অনিয়মের মাধ্যমে আত্মসাৎ করে। আমরা এতে বাঁধা দিলে আমাদেরকে তারা হুমকি দেয়।

আমি এবিষয়ে জেলাপ্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি এ ঘটনার বিচার দাবি করছি।

এবিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান কামরুল হাসান সেলিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে বাড়িতে পাওয়া যায় নি এবং একাধিকবার মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেননি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান জামাল মুঠোফোনে জানান এবিষয়ে আমি জড়িত নই।এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করে বলেন আমাকে কিছু লোক ফাসানোর চেষ্টা করছে।

এবিষয়ে তিন নং ওয়ার্ড মেম্বার শাহরিয়ার তালুকদার রিপন বলেন আমাদের কিছু কার্ডধারী ব্যাক্তি টিসিবি পন্য ও ওএমএসের চাল নিতে আসেনি তাই আমরা ইউএনও মহোদয়ের পরামর্শে ইউনিয়ন পরিষদে পন্যগুলো সংরক্ষণে রাখি। অভিযোগকারীরা এই পন্যগুলোকে আমরা আত্মসাৎ করেছি বলে অপপ্রচার করছে।

এবিষয়ে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহাম্মেদ বলেন আমি এখনো কোন লিখিত অভিযোগ পাইনি,লোকমুখে শুনেছি জেলাপ্রশাসক বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। এবিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ইউনিয়ন পরিষদে কিছু পন্য সংরক্ষিত আছে সেবিষয়ে আমাকে মৌখিক ভাবে অবগত করা হয়েছে। ঈদের পরে এবিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin