মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত নেত্রকোনা তিলকখালী খাল খনন কাজে  নিজ হাতে কুদাল দিয়ে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে উদ্বোধন করলেন সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক  গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার

নেত্রকোনায় ধনু নদীর পানি বিপদ সীমা ছুঁই ছুঁই করছে হাওরাঞ্চলের কৃষকরা দ্রুত ধান কেটে ঘরে তুলার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা
  • আপডেটের সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ৪৩৮ বার পড়া হয়েছে

নেত্রকোনা জেলার বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় যে কোন সময় ফসল রক্ষা বাধঁ ভেঙ্গে ফসল হানির আশংকায় হাওরাঞ্চলের কৃষকরা দ্রুত ধান কেটে ঘরে তুলার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত জানান, ভারতের চেরাপুঞ্জিতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে জেলার প্রধান প্রধান নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ধনু নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। শনিবার বিকাল ৫টা পর্যন্ত ধনু নদীর পানি ২ সেঃ মিঃ নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগাম বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে হাওরের ফসলের যাতে কোন ধরণের ক্ষয়-ক্ষতি হতে না পারে তার জন্য পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সর্তক অবস্থায় বিভিন্ন বাধেঁ অবস্থান করছে।

নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ এফ এম মোবারক আলী জানায়, এ বছর নেত্রকোনা জেলায় ১ লক্ষ ৮৪ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়। ধান উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয় ১১ লক্ষ ৫৬ হাজার ৫৩ মেট্রিক টন। খালিয়াজুরী, মদন ও মোহনগঞ্জ এই তিন হাওর উপজেলায় ৪৪ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। ভারতের চেরাপুঞ্জিতে অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে বাঁধ ভেঙ্গে হাওরের ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে এই আশংকায় সরকার ৮০ ভাগ ধান পাকলেই হাওরের কৃষকদেরকে ধান কাটার নির্দেশ দেয়ায় জেলা কৃষি বিভাগও কৃষকদেরকে দ্রুত ধান কাটার পরামর্শ দিচ্ছে। এদিকে খালিয়াজুরী উপজেলার ধনু নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় হাওরাঞ্চলের কৃষকরা খালিয়াজুরী, মদন ও মোহনগঞ্জের বিভিন্ন হাওরে পুরোধমে ধান কাটা চালিয়ে যাচ্ছেন। তিনি আরো জানান, হাওরাঞ্চলের তিন উপজেলায় দ্রুত ধান কাটার জন্য ৩ শত ৩২ টি হারভেস্টার মেশিন ও প্রায় ১০ হাজার কৃষক দিন রাত ধান কাটার ব্যস্ত রয়েছে। শনিবার পর্যন্ত হাওরের প্রায় ৫০ ভাগ ধান কর্তন করা হয়েছে।

খালিয়াজুরী সদরের কৃষক সবুজ মিয়া জানান, আমাদের এলাকায় বিআর-২৮ ধান কাটা শেষ হয়েছে এখন চলছে হাইব্রিড ধান কাটা যা কয়েক দিনের মধ্যে শেষ হয়ে যাবে।

গত সপ্তাহে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ধনু নদীর পানি বৃদ্ধির কারণে খালিয়াজুরি ও মদন উপজেলায় ৫শ হেক্টর জমির বোরো ধান পানিতে নিমজ্জিত হয়। এ সময় খালিয়াজুরী উপজেলার কীর্তনখোলা বাঁধের কয়েকটি অংশে ফাটল দেখা দিলে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় বাঁধ মেরামত করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin