রবিবার, ১০ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

নেত্রকোনায় নাশকতার মামলায় শ্রমিক নেতা সাইফুল ইসলাম গ্রেফতার 

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ

 

 

নেত্রকোনা মডেল থানা পুলিশ শুক্রবার ভোর রাতে জেলা শহরের ইসলামপুর এলাকার অভিযান চালিয়ে নাশকতার মামলায় নিজ বাসা থেকে জেলা মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে(৬০) গ্রেপ্তার করেছে।

গ্রেফপ্তারকৃত সাইফুল ইসলাম বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের সাহতা গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহ্ নেওয়াজ জানান, ২০২৩ সালে নেত্রকোনা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাংচুর ও অঙ্গিসংযোগ মামলায় শ্রমিক নেতা সাইফুল ইসলাম ২ নং এজাহার নামীয় আসামী হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। নাশকতায় কারা কারা জড়িত ছিল এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য গ্রেফতারকৃত সাইফুলকে আজ শুক্রবার দুপুরে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

উলেখ্য, সাইফুল ইসলাম আগামী ২০ জুন ২০২৫ নেত্রকোনা জেলা মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছেন। এর আগে তিনি নেত্রকোনা জেলা মটরযান কর্মচারী ইউনিয়ের সাধারণ সম্পাদক ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin