সোমবার, ১১ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

নেত্রকোনায় পৃথক পৃথক স্থানে সেনাবাহিনীর অভিযান ঃ ভারত থেকে চোরাই পথে আনা মোটরসাইকেল সহ দুই চোরাকারবারি আটক ঃ ৯৯ বস্তা চিনি জব্দ 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৩৬৭ বার পড়া হয়েছে
নেত্রকোনায় পৃথক পৃথক স্থানে সেনা
নেত্রকোনায় দায়িত্ব প্রাপ্ত সেনাবাহিনী পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা একটি মোটরসাইকেল সহ দুই চোরাকারবারিকে আটক এবং ৯৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে।
নেত্রকোনা জেলায় দায়িত্ব প্রাপ্ত সেনাবাহিনীর ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম শুক্রবার রাতে জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজারে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ ভাবে আনা ইয়ামা R 15 সহ দুই চোরাকারবারিকে আটক করে। আটককৃত চোরাকারবারিরা হচ্ছে কলমাকান্দা উপজেলার রাখা জোড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোঃ
ইমরান ও লেঙ্গুরা বাজারের জহলাল হাজমের ছেলে বিমল হাজম। আটক ব্যক্তিরা বাইকটি বর্ডার এলাকা থেকে অবৈধভাবে নিয়ে এসেছে বলে প্রাথমিকভাবে স্বীকারোক্তি দিয়েছে।
আটক ব্যক্তিদ্বয় ও মোটরসাইকেলটি কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে সেনাবাহিনীর একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে জেলার দূর্গাপুর উপজেলাধীন কৃষ্ণেরচর ও পূর্বধলা উপজেলার জারিয়া বাজারে অভিযান চালিয় ভারত থেকে অবৈধ ভাবে আনা ৯৯ বস্তা চিনি জব্দ করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার সেখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি ।
আটককৃত চিনি দুর্গাপুর ও পূর্বধলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin