রবিবার, ১০ মে ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

নেত্রকোনায় প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১২ বার পড়া হয়েছে

 

‘দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’, এই স্লোগানকে  সামনে রেখে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আজ রবিবার দুপুর ১২টার দিকে নেত্রকোনা পিটিআই এর বিটিপিটি প্রশিক্ষনার্থীবৃন্দ জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে প্রেসক্লাবের সামনে এসে এই মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধন কর্মসূচী চলাকালে এক দফা দ্রæত বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তব্য রাখেন খালিয়াজুরি উপজেলার ফরিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জাকিয়া আক্তার, কেন্দুয়া উপজেলার কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইসরাত নুর শিলা, আটপাড়া উপজেলার পাইকদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল আলম, খালিয়াজুরি উপজেলার পাঁচহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী জাবেদ, পূর্বধলা উপজেলার হলুদাটি-কাকুড়কান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকিয়া সুলতানা ও খালিয়াজুরি উপজেলার বানুয়ারী জুয়েল চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজহারুল হক সহ অনান্য প্রশিক্ষণার্থী শিক্ষক ও শিক্ষিকারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin