সোমবার, ১১ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

নেত্রকোনায় ফেরী নৌকা ডুবে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৩৯৩ বার পড়া হয়েছে

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে ফেরী নৌকা ডুবে এক মাদ্রাসা ছাত্রী নিখোঁজ রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তাকে উদ্ধারের কার্যক্রম চালাচ্ছে।

 

দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব জানান,বৃহস্পতিবার দুপুরে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের কেরনখলা-খালিশাপাড়া ফেরিঘাটে এ ঘটনাটি ঘটেছে।

 

নিখোঁজ রেখা আক্তার (১৭) উপজেলার বিরিশিরি ইউনিয়নের খালিশাপাড়া গ্রামের মহরম আলীর মেয়ে। সে কেরনখলা মহিলা মাদ্রাসার ছাত্রী ছিল।

 

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টার দিকে দিকে মাদ্রাসার শিক্ষার্থীসহ ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি ছোট নৌকা কেরনখলা ফেরিঘাট থেকে খালিশাপাড়া ঘাটের দিকে যাচ্ছিল। কিছু দূর যেতেই নৌকাটি ডুবে যায়।

 

এ সময় যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও মাদ্রাসা ছাত্রী রেখা নদীতে তলিয়ে যায় বলে জানায় ফায়ার সার্ভিস।

 

বেঁচে যাওয়া যাত্রী সোহেল রানা বলেন, “বেশি মানুষ নেওয়া ও নৌকার নিচে ছিদ্র থাকায় এটি ডুবে যায়। বেশি যাত্রী নিতে নিষেধ করার পরও মাঝি শোনেননি।

 

রাত সাড়ে ১০টার দিকে দুর্গাপুর ফায়ার সার্ভিসের লিডার মুহাম্মদ আলী বলেন, নৌকার নিচে ছিদ্র ও বেশি যাত্রী নেওয়ায় এটি ডুবে গেছে বলে প্রাথমিকভাবে শোনা গেছে। নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin