বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কলমাকান্দায় বালতির পানিতে পড়ে প্রাণ গেল ১১মাস বয়সী শিশুর নেত্রকোনায় মুক্ত দিবস পালিত  নেত্রকোনায় ইমাম খতিব এবং উলামা মশায়েখগনের সাথে বিএনপি প্রার্থী ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  নেত্রকোনা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে বিএনপি প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের মতবিনিময় সভা  এবার অতীতের চেয়ে বেশি উন্নয়ন করব লুৎফুজ্জামান বাবর  নেত্রকোনা ৪ আসনে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী বাবর বেগম জিয়ার রোগমুক্তির মিলাদ ও দোয়া এবং গনসংযোগ করেন। নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নেত্রকোনায় মুজিব শতবর্ষে আনসার ভিডিপির বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠিত

রাকিবুল ইসলাম লিমন, নেত্রকোণা।
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৫৩৭ বার পড়া হয়েছে

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নেত্রকোনায় জেলা আনসার ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ২০২১ শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা আনসার ভিডিপির কার্যালয়ের সন্মুখে জেলা কার্যালয়ের আশেপাশে পতিত ভূমিতে ও জেলার প্রতিটি গ্রামে বৃক্ষ রোপণের জন্য সদস্য -সদস্যদের মাঝে বিভিন্ন জাতের ফলজ,ভেষজ ও বনজ গাছের চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) পরিচালক মোঃ জিয়াউল হাসান।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মুহাম্মদ আবদুস সামাদ, সার্কেল আ্যডজুট্যান্ট মোঃ মনিরুল ইসলাম,সদর উপজেলা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান ও আনসার ভিডিপির বিভিন্ন স্তরের সদস্যরা জেলা কমান্ড্যান্ট বলেন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ইঞ্চি জায়গা ব্যাবহারের আহবানে সাড়া দিয়ে বাহিনীর সন্মানিত মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি এর নির্দেশনায় বনজ বৃক্ষ রোপণ ও শাকসবজি ফলানোর উদ্যোগ নেয়া হয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি লাঘব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যথেষ্ট ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। নেত্রকোনা জেলার ১০টি উপজেলায় প্রায় ৫০০০টি চারা বিতরণ ও রোপণের মধ্য দিয়ে একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে, আনসার ভিডিপির প্রতিটি সদস্যকে আরো ৩টি করে চারা রোপণের আহবান জানান তিনি এতে করে লক্ষাধিক চারা রোপণ করা হবে।

এ সময় তিনি করোনাকালীন সময়ে আনসার ভিডিপির বিভিন্ন জনকল্যাণ মূলক কাজে বাহিনীর সদস্যদের সম্পৃক্ত করার কথা তুলে ধরেন পরে দেশ ও বাহিনীর কল্যাণ সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin