বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

নেত্রকোনায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবহন শ্রমিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৪২৭ বার পড়া হয়েছে
নেত্রকোনায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবহন চালক ও শ্রমিকদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় পরিবেশে অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প ” আজ বুধবার সকাল ১১টায় রাজুর বাজারস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে  এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে।
ময়মনসিংহ  বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ফরিদ আহমদ এর সভাপতিত্বে, নেত্রকোনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাবিকুন্নাহার এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফখরুজ্জামান জুয়েল। অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের  উপ পরিচালক  রুবেল মাহমুদ, নেত্রকোনা  কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পীযুষ কান্তি সরকার, বিআরটিএ’র সহকারী  পরিচালক ইন্জিনিয়ার মোবারক হোসেন। মূল প্রবন্ধ  উপস্থাপন করেন নেত্রকোনা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।
প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তারা শব্দ দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin