রবিবার, ১০ মে ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

নেত্রকোনায় শহীদ জিয়া স্মৃতি সংসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

(হৃদয় রায় সজীব)

 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে প্রতিষ্ঠিত “শহীদ জিয়া স্মৃতি সংসদ”-এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে) বিকেলে শহরের ছোটবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে ‘বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশী জাতীয়তাবাদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।

শহীদ জিয়া স্মৃতি সংসদ, নেত্রকোনা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহ্বায়ক শেখ একে এম শহীদুল ইসলাম ছোটন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী।

মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. ইদ্রিস আলী।

বক্তারা শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠন, অর্থনৈতিক উন্নয়ন এবং বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠায় তাঁর বলিষ্ঠ নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin