শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে কেন্দুয়ার ৪ জন দগ্ধ । কেন্দুয়ায় উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে  নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মদনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের মতবিনিময় সভা 

নেত্রকোনায় স্কুলের ফটকের পিলার ভেঙ্গে টেংকির উপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৪০২ বার পড়া হয়েছে

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের পিলার ভেঙ্গে ও বাথরুমের টেংকির উপর মাটি ফেলে রাস্তা নির্মাণ করার অভিযোগ এনে এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদির। লিখিত অভিযোগে প্রকাশ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক , সাবেক অতিরিক্ত ডিআইজি মুহ. আব্দুল হান্নান খান পিপিএম তার নিজ এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে ১৯৯৬ সালে মনোরম পরিবেশে শিমুলকান্দি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এরপর থেকেই বিদ্যালয়টি অত্রাঞ্চলের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে আসছে।

দীর্ঘ ২৫ বছরেও বিদ্যালয়টি এমপিওভূক্ত না হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে এক ধরণের হতাশা বিরাজ করছে। মহামারী করোনার কারণে বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে খলিশাউড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার লোকজন গত ২২ জুন বিদ্যালয়ের প্রধান ফটকের দুটি পিলার ভেঙ্গে ও বাথরুমের টেংকির উপর মাটি ফেলে রাস্তা নির্মাণ করে। খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির ঘটনাস্থলে পৌঁছে মোবাইল ফোনে চেয়ারম্যানের কাছে বিদ্যালয়ের জায়গা ছেড়ে রাস্তা নির্মাণের দাবী জানান।

এ ব্যাপারে, চেয়ারম্যান প্রধান শিক্ষকসহ এলাকাবাসীকে নিয়ে বসে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। আজ না কাল, কাল না পরশু, এ ভাবে চেয়ারম্যান সময় ক্ষেপন করায় অবশেষে প্রধান শিক্ষক এর প্রতিকার দাবী করে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত আবেদন জানিয়েছেন।

এ ব্যাপারে খলিশাউড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, চার/পাঁচ গ্রামের লোকজন আমার কাছে এসে তাদের চলাচলের সুবিধার্থে রাস্তা নির্মাণের দাবী জানালে আমি তাদের দাবীর প্রেক্ষিতে রাস্তা নির্মাণের জন্য আমার ব্যাক্তিগত তহবিল থেকে প্রয়োজনীয় অর্থ প্রদান করেছি। বিদ্যালয়ের প্রধান ফটকের পিলার কে বা কারা ভেঙ্গেছে তা আমার জানা নেই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin